ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

র‌্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

#

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  7:01 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল বুধবার ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত খানপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মাহবুবর রহমান (৩৭) এর বাড়িতে অভিযান চালায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাহবুবর রহমান পালিয়ে যায়।  এ সময় মাহবুবর রহমানের ঘর তল্লাশী করে শোকেসের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিন দিয়ে মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ ০১টি ম্যাগাজিন এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।  র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম