ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

র‌্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার

#

০৭ মে, ২০২৪,  4:53 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়ায় মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শাহ আলম কে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে, র‌্যাব-১৩ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল। সোমবার ৬ মে র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের কাউনিয়ায় আবু তাহের @ পাগল তাহের নামের এক মানসিক প্রতিবন্ধীর স্ত্রী, প্রতিবেশী শাহ আলম এর জমিতে বিভিন্ন ধরনের কৃষি কাজ করত। উক্ত কাজ বাবদ ভিকটিম তার কাছে কয়েক দিনের মজুরীর বকেয়া টাকা পাওনা হয়। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২৫ মার্চ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শাহ আলম ভিকটিমের বাসায় মজুরীর পাওনা টাকা দেওয়ার জন্য যায়। রমজান মাস উপলক্ষে তারাবী নামাজের সময় পুরুষ লোকেরা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম ভিকটিমের মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ভিকটিম কৌশলে চিৎকার শুরু করলে শাহালম পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে ঘটনার সত্যতার প্রমাণ পায়। পরবর্তীতে একই দিন আসামী ঘটনাটি স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করার প্রস্তাব দেয়। এতে ভিকটিমের পরিবার রাজি না হলে শাহ আলম ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।  এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশাধনী- ২০২০) আইনের ৯(১) ধারা মতে মামলা দায়ের করে। মামলার পর থেকেই অভিযুক্ত শাহ আলম নারায়নগঞ্জে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।  চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ০৬ মে রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জ যৌথ ভাবে নারায়ণগঞ্জ আমিন হাউজিং বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী শাহালম (৪০) রংপুর জেলার কাউনিয়া থানাধীন ঢুষমারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ভিকটিম’কে জোর পূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম