ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বকালের সেরা অবস্থানে লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জুন, ২০২২,  10:21 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পরই আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছিলেন লিটন দাস। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন উইকেটকিপার এই ব্যাটার। আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিং অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। তার বর্তমান রেটিং পয়েন্ট ৭২৪।  শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দলীয় ব্যর্থতার ভিড়ে ব্যক্তিগত অর্জনও কম নয়। এই যেমন, লিটন দাসের সর্বকালের সেরা অবস্থানে উঠে আসা, পাশাপাশি মুশফিকুর রহিমের মাইলফলক কিংবা বল হাতে সাকিবের মুন্সিয়ানা।  লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে ছিলেন লিটন। প্রথম তথা চট্টগ্রাম টেস্টের পরপরই তিন ধাপ এগিয়ে আসেন। এরপর এবার আরও পাঁচ ধাপ এগোলেন। এদিকে, আইসিসির বর্তমান টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লিটন দাস। এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে কেউ কেউ সেরা বিশে জায়গা করে নিতে পারলেও লিটনের মতো ১২ তম বা এর চেয়ে ভালো করতে পারেননি অন্য কেউ। চলতি বছর দুর্দান্ত খেলছেন লিটন। ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির কাছাকাছি তথা ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলার পর ঢাকা টেস্টে মুশফিককে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন।প্রথম ইনিংসে ১৪১ রানের মহাকাব্যের পর দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেয়েছেন। আর তাতেই র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, বাংলাদেশেরও সর্বকালের সেরা র‌্যাঙ্কিংয়ে নিজের নাম লিখিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম