ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৪,  9:24 PM

news image

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপকে (আইওএম) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত আইওএমের মহাপরিচালক (ডিজি) অ্যামি পোপসহ সংস্থার প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতের পর এক সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। পরে মিডিয়া ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে যাওয়ায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আইওএমের নতুন অংশীদারদের সন্ধান করা উচিত বলে অ্যামি পোপকে জানিয়েছেন। নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আইওএমকে ভাষাণচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তার জন্যও বলেছেন। কারণ সেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা পরিষেবা এবং কর্মসংস্থানসহ সব সুযোগ-সুবিধাসহ এক লাখ রোহিঙ্গার আবাস তৈরি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০-৩৫ হাজার রোহিঙ্গাকে ভাষাণচরে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম