ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রোমায় মলিনার চুক্তির দিনক্ষণ নির্ধারণ

#

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২৬,  4:59 PM

news image

রোমায় দলবদল প্রক্রিয়া সম্পন্ন করতে এবং মেডিকেল পরীক্ষা দিতে আগামী সোমবার ইতালিতে পৌঁছানোর কথা রয়েছে নাহুয়েল মলিনার। আতলেতিকো মাদ্রিদ থেকে সিরি আ ক্লাব আর্জেন্টাইন ডিফেন্ডারকে ভেড়াতে আনুমানিক ১ কোটি ৩০ লাখ ইউরো (১৩ মিলিয়ন ইউরো), সঙ্গে অ্যাড-অনস হিসেবে ৪ মিলিয়ন ইউরো খসিয়েছে।


চলতি সপ্তাহের শুরুর দিকেই দুই ক্লাবের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। ট্রান্সফার ফি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে সামান্য তারতম্য থাকলেও, সামগ্রিকভাবে অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৭০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ ইউরোর কাছাকাছি।


‘কোরিয়েরে দেল্লো স্পোর্ত’-এর দাবি অনুযায়ী, মলিনা সোমবারে ইতালিতে থাকবেন, যেখানে তিনি মেডিকেল টেস্ট সম্পন্ন করবেন এবং চুক্তিতে স্বাক্ষর করবেন।


ব্রাইটনের বিপক্ষে প্রীতি ম্যাচে পরাজয়ের পর রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি জানান, তারা মঙ্গলবার থেকে মলিনাকে দেখতে পাবেন। কারণ সেদিন থেকেই তিনি নতুন সতীর্থদের সাথে অনুশীলন শুরু করতে প্রস্তুত হবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম