ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

রোনালদোর হ্যাট্রিকের হাফ-সেঞ্চুরির দিনে উজ্জ্বল ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  4:26 PM

news image

একের পর এক ম্যাচে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স। দলের এমন পরিস্থিতিতে কথা উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও। বিক্ষোভে ক্ষেপে উঠেছিল সমর্থকরা। সেসব ব্যর্থতা গোছানোর জন্যই যেন নরিচ সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এক ড্র আর এক হারের পর শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে হারিয়েছে ৩-২ গোলে। দলের জয়ে দুর্দান্ত হ্যাট্রিক করেন রোনালদো; যা তার ক্লাব ক্যারিয়ারের পঞ্চাশতম হ্যাট্রিক।

নিজেদের মাঠে এদিন ৩২ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭ মিনিটের মাথায় অ্যান্থনি ইলাঙ্গা ডি-বক্সে বল বাড়িয়ে দিলে ডান পায়ের নিখুঁত শটে জালে জড়ান রোনালদো। ম্যাচের ৩২ মিনিটে কর্নার পেলে অ্যালেক্স টেলেসের উড়িয়ে মারা বল হেড দিয়ে জালে জড়ান রোনালদো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময়ে ব্যবধান কমিয়ে আনে নরিচ সিটি। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে টিমু পুকির পা থেকে আসা বল গোলে পরিণত করেন কিয়েরান ডোয়েল। বিরতির পর ৫২ মিনিটের মাথায় সমতায় ফেরান টিমু পুকি। এরপর ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে যাওয়ার লড়াই চলে সমান সমান। শেষ পর্যন্ত ৭৬ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে নিজের হ্যাট্রিক ও দলের জয় নিশ্চিত করা গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয় দিয়ে প্রিমিয়ার লিগে সবশেষ ১৩ ম্যাচে ম্যানইউ পেল চতুর্থ জয়। তাতে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থান দখল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম