ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রোনালদোর জোড়া গোলে জয় পেল আল নাসর

#

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৪,  5:11 PM

news image

সৌদি প্রো লিগে আবারও জোড়া গোলে দলকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দামাকের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আল নাসর। শুক্রবার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। রোনালদোর গোলসংখ্যা এখন ৯১৫টি। প্রো লিগে আগের ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল আল নাসর। এবার ফিরল জয়ের ধারায়। এই ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম