ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৬,  5:55 PM

news image

রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং ২০ জুন ২০২৬ তারিখে ঢাকার মালিবাগস্থ স্কাই সিটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোঃ এনামুল হক এবং প্রেসিডেন্ট ইলেক্ট এম. এ. খালেক নিপু। অনুষ্ঠানের শুরুতে রোটারি প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর ক্লাবের চলমান ও সমাপ্ত প্রকল্পসমূহ, সদস্য উন্নয়ন কার্যক্রম, মানবিক সেবা এবং আগামী রোটারি বছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব প্রেসিডেন্ট মোঃ এনামুল হক চলতি রোটারি বর্ষ ২০২৫-২০২৬-এর কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান যে, এ বছর ক্লাবের উদ্যোগে মোট ৪৮টি সেবামূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এসব কার্যক্রম বাস্তবায়নে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে, যা সকল সম্মানিত সদস্যদের অনুদান। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সহায়তা খাতে ক্লাবের উল্লেখযোগ্য অবদানের কথা তিনি তুলে ধরেন। প্রেসিডেন্ট ইলেক্ট এম. এ. খালেক নিপু আগামী রোটারি বর্ষের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং রোটারির আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় উপস্থিত সদস্যবৃন্দ ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে গঠনমূলক পরামর্শ দেন। আলোচনা শেষে ক্লাবের অর্জনসমূহের জন্য সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিনার অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও রোটারির সেবার আদর্শকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।— রোটারি ক্লাব অব মতিঝিল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম