ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রোজার প্রথম সপ্তাহে কমবে চিনির দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  8:03 PM

news image

রোজার প্রথম সপ্তাহে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্ক ছাড় দেওয়ার কারণে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে। আমরা ব্যবসায়ীদের পাঁচ টাকা কমানোর অনুরোধ জানালে তারা রাজি হয়। আশা করছি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে। রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা সোমবার (২০ মার্চ) থেকে বাজার মনিটরিং করব। শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা পর্যবেক্ষণ করব। দেশে প্রচুর তেল ও চিনির মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। বাজারে কোনোভাবেই সংকট তৈরি হবে না। জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার নানাভাবে চেষ্টা করছে। সরকারের কাছে যে মজুত আছে, তাতে কোনোভাবেই দাম বাড়বে না। কেউ বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে যা প্রয়োজন, তার মজুত এখন দেড়গুণ আছে। তাই দাম বাড়ার কোনো কারণ নেই। যদি কেউ সুযোগ নেয় দাম বাড়ানোর, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, রমজানে দুইবার কম দামে এক কোটি দরিদ্র পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। বর্তমানে এ পণ্য মাসে একবার করে দেওয়া হচ্ছে। এর প্রভাব বাজারে পড়বে বলে মনে করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম