ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রোজার ঈদ কবে, চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার

#

১৮ মার্চ, ২০২৬,  6:13 PM

news image

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই জানা যাবে কবে হবে ঈদ। বাংলাদেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার। ঈদের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বলছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার। আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম