ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রোজার আগেই ৮ পণ্যের আমদানিতে বড় সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  10:23 PM

news image

রমজান মাসে পণ্য সমগ্রীর দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় আট পণ্যের এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর। এসব পণ্যে ৯০ দিনের বা তিন মাসের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা আগামী মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।  গত ১১ ডিসেম্বর অপর এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের এসব ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিতে সহায়ক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম