ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রোগ প্রতিরোধে চিংড়ির গুণাগুণ

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  4:46 PM

news image

বাগদা চিংড়ি বা চিংড়ি মাছ আমাদের বেশ পছন্দের খাবার। তবে চিংড়ি নিয়মিত খেলে স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যেতে পারে। সে বিষয়ে আমাদের হয়তো অনেকেরই ধারণা নেই। একটু সেদিকে মনোযোগ দিয়ে দেখা যাক।

প্রোটিনের উৎস

তিন আউন্স পরিমাণ চিংড়িতে অন্তত ২০ গ্রাম প্রোটিন মিলবে যা দৈনিক চাহিদার ৪০ শতাংশ পূরণ করে। 

খনিজ চাহিদা পূরণে

চিংড়িতে এমনিতেই ক্যালরি কম। তাই চিংড়ি খেলে ওজন বাড়ার সম্ভাবনা কম। তবে চিংড়িতে ফসফরাস, পটাশিয়াম ও জিংক পাওয়া যায়। জিংক দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ম্যাগনেশিয়াম হাড়ের গড়ন এবং রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে। 

হৃদরোগের ঝুঁকি কমায়

চিংড়িতে প্রদাহজনিত সমস্যা দূর করার ক্ষমতা আছে। এতে এইকোসেপানটেনইক এসিড, ডেকোসাহেক্সানোইক এসিড আছে। এছাড়া ডিএইচএ পাওয়া যায়। এসকল উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। 

পারকিনসন রোগ প্রতিরোধে

চিংড়ি মাছে নিউরনগত রোগের প্রতিকার পাওয়া যায়। পারকিনসন রোগ প্রতিরোধে চিংড়ি উপকারী। এতে এক্সটাজেনথিন নামক উপাদান প্রদাহজনিত সমস্যা দূরীকরণে সাহায্য করে। 

গর্ভাবস্থায় উপকার দেয়

গর্ভাবস্থায় শিশুর নিউরোকগনিটিভ গঠনে চিংড়ি মাছ উপকারী। বিশেষত সামুদ্রিক মাছ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংরক্ষণে সাহায্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম