ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রোগ থেকে মুক্তি মিলবে আঙুল ম্যাসাজে

#

০২ ডিসেম্বর, ২০২৩,  9:53 PM

news image

শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হাত। এই হাত দিয়েই আমরা প্রায় সব কাজ করি। হাতের আঙুলগুলো দিয়ে সারাক্ষণ শুধু কাজই করিয়ে নিচ্ছি। যে কোনো কাজ করতে হাত বিশেষত আঙুলের প্রয়োজন খুব বেশি। শরীরে নানা অসুখে আমাদের নানা চিকিৎসা থাকে। কিন্তু হাতের আঙুল ম্যাসেজেও যে অনেক রোগ থেকে মুক্তি মিলে এটা অনেকেরই জানা নেই। নিয়মিত আঙুল ম্যাসাজ অ্যাজমা এবং হৃদরোগ, হজম সমস্যা, মাথাব্যথাসহ অনেক সমস্যা থেকে দূর করে। এমনকি আবেগের ভারসাম্য নিয়ন্ত্রণেও আঙুলের ম্যাসাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেনে নিন, কোন আঙুল ম্যাসাজে কোন রোগ থেকে মুক্তি মেলে 

কনিষ্ঠ

হৃদযন্ত্র ও ক্ষুদ্রান্ত্রের সঙ্গে সংযুক্ত থাকে হাতের কনিষ্ঠ আঙুল। তাই হার্টের বা হাড়ের সমস্যায় কনিষ্ঠ আঙুলের ম্যাসাজ ভালো কাজ করে। সেই সঙ্গে আত্মবিশ্বাস বাড়ায়, অনিশ্চয়তা এবং দুর্বলতা কাটাতে সাহায্য করে।  

অনামিকা

হাঁপানি, ত্বকের সমস্যা এবং হজমের সমস্যায় অনামিকা আঙুল ম্যাসাজ করুন। মানসিক উত্তেজনা কমাতেও কাজ করে অনামিকা ম্যাসেজ।  

মধ্যমা

খুব রাগ হচ্ছে অথবা অনেক ক্লান্ত লাগছে মধ্যমা আঙুল ম্যাসাজ করলে রাগ ও ক্লান্তি দূর হয়।

তর্জনী

হজম সমস্যা, মাংসপেশিতে ব্যথা, দাঁতে ব্যথা, ব্যাকপেইন প্রভৃতি সমস্যা থাকলে তর্জনীর ম্যাসাজ করুন নিয়মিত।

বৃদ্ধাঙ্গুল

বৃদ্ধাঙ্গুল ম্যাসাজে মানসিক উদ্বেগ এবং চাপ কমে। মাথাব্যথা কমাতেও বৃদ্ধাঙ্গুল ম্যাসাজ করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম