ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রেসিডেন্সিয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

#

১৭ নভেম্বর, ২০২৪,  5:54 PM

news image

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধা করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।  জানা যায়, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ। এসময় তাদের আন্দোলন না করার আহ্বান জানায়। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়। এতে দু’পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় দীর্ঘ যানজট। এতে ভোগান্তি পড়ে যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, করোনাকালীন লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও, তা এখনও চলমান৷ এতে করে মেধার সঠিক মূল্যায়ন করা হয় না বলে দাবি তাদের।  তারা আরও বলেন, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। এছাড়া দাবি আদায়ে মানববন্ধনসহ নানান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম