ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রেমালের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৪,  9:14 PM

news image

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে যাবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পটুয়াখালীর অন্তত ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও ১ হাজার ৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে এতে। এছাড়া কৃষিক্ষেত্রে ২৬ কোটি ২১ লাখ ও মৎস্য খাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। প্রসঙ্গত, রোববার (২৬ মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত ১৯টি জেলা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী, ভোলা ও বাগেরহাট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম