ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রেফারিকে এক ঘুষি, ৩০ বছর নিষিদ্ধ ফ্রান্স ফুটবলার

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  7:05 PM

news image

রেফারির সিদ্ধান্তে প্রায়ই মেজাজ হারিয়ে ফেলেন ফুটবলাররা। ফলে মাথা গরম করে রেফারিকে লাথি মারা, অকথ্য ভাষায় গালিগালাজের মতো ঘটনা পরিলক্ষিত হয়। এর জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তিও ভোগ করতে দেখা যায়। এবার এমনি এক কাণ্ড ঘটিয়ে ৩০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ফ্রান্সের ২৫ বছর বয়সী এক ফুটবলার। যা ফুটবল ইতিহাসের বিরল ঘটনার একটি। সম্প্রতি গালফ নিউজ ও এনডিটিভি স্পোর্টস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, গত ৮ জানুয়ারি ফ্রান্সের ঘরোয়া ফটুবলে ম্যাচ চলাকালীন রেফারিকে ঘুষি মারেন ওই খেলোয়াড়। ফলে শাস্তি স্বরূপ তাকে ৩০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে গণমাধ্যমে সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। জানা যায়, দেশটির লোরিয়েত কাপে গাতিনায়েস অ্যাতেত স্পোর্টিভা ও অলিভেত ক্লাবের মধ্যকার ম্যাচে ফাউল করায় ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি বুরাক তাসের। সে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির মুখে ঘুষি মারেন ফুটবলার। এ ঘটনায় আহত হয়ে মাঠ ছাড়েন বুরাক তাসের। পরে ফ্রান্সের লোরিয়েত জেলার ফুটবল কমিটি ওই ফুটবলারকে ৩০ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে শাস্তি পাওয়া খেলোয়াড়ের পরিচয় গণমাধ্যমে না জানিয়ে তাকে শুধু ‘ফ্যানাটিক ফুটবলার’ হিসেবে উল্লেখ করা হয়।  এ বিষয়ে লোরিয়েত ফুটবল ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বলেন, দণ্ডটি যথাযথ হয়েছে। এরা আর ফুটবল মাঠে পা রাখতে পারবে না। এদের ফুটবল মাঠে পা রাখার কোনো জায়গা নেই। এ ঘটনায় ক্লাব গাতিনায়েস অ্যাতেত স্পোর্টিভাকেও জরিমানা গুনতে হয়েছে। ক্লাবটিকে ১ হাজার ১০০ ইউরো জরিমানার পাশাপাশি আগামী তিন বছরের জন্য লোরিয়েত কাপে নিষিদ্ধ করা হয়েছে। ২৫ মিনিটে বন্ধ হয়ে যাওয়া ম্যাচটিতে অলিভেতকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম