ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রেড ওয়াইনে জব্দ হবে ডায়াবেটিস

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  5:53 PM

news image

অনেকেই মদ্যপানে অভ্যস্ত হয়ে থাকেন। এদের মধ্যে কারও ঝোঁক বেশি, কারও কম। তবে সাধারণত বলা হয় মদ্যপান স্বাস্থ্যের জন্য ভাল নয়। কিন্তু সম্প্রতি একটি গবেষণা বলছে, ওয়াইন খেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে। রেড ওয়াইনে থাকে ‘পলিফেনল’, যা হৃদ‌যন্ত্র ভাল রাখে। শোনা যেত, প্রতিদিন একটা আপেল খেলে অনেক অসুখ আপনার থেকে দূরে থাকবে। এমনটাই প্রচলিত ধারণা। কিন্তু রোজ এক গ্লাস ওয়াইন খেলে? পরিমিত মাত্রায় রেড ওয়াইন খাওয়া কেন স্বাস্থ্যের জন্য ভাল?

চলুন দেখে নেওয়া যাক এমন অনেক প্রশ্নের উত্তর-

প্রতিদিন সামন্য মাত্রায় রেড ওয়াইন খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। রিওজা-স্টাইল রেড ওয়াইন কোলেস্টেরল কমানোর জন্য বেশ জনপ্রিয়।হৃদ‌ যন্ত্রের খেয়াল রাখতে চাইলে ওয়াইন খেতেই পারেন। শরীরর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ থাকেলে হৃদ‌ যন্ত্রও ভাল থাকে। শরীরে রক্ত প্রবাহ সচল রাখতে সাহায্য করে রেড ওয়াইন। আঙুর থেকে তৈরি হয় রেড ওয়াইন। আঙুরের খোসায় রেসভেরাট্রল নামক অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত তিন মাস ধরে ২৫০ মিলিলিটার রেড ওয়াই খেয়েছেন, তাদের রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমেছে। প্রতিদিন এক গ্লাস করে ওয়াইন পান করলে অন্যের চোখে যে কেউই আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে, ওয়াইন খাওয়া ত্বকের জন্যও ভাল। ইদানীং বেশির ভাগ মানুষই মানসিক অবসাদে ভোগেন। ওয়াইন খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্যও ভাল। বেশ কিছু গবেষণায় দাবি করা হয়েছে, ওয়াইন খেলে নাকি দীর্ঘজীবী হওয়া যায়। সূত্রঃ আনন্দবাজার অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম