ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার

#

১৯ মে, ২০২৩,  8:48 PM

news image

চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে গহনার চাহিদা বাড়লেও দাম না বেড়ে, কমেছে কলকাতার খুচরা বাজারে। তবে বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও গহনা উপহার দিতে পছন্দ করে বাঙালিরা। আর তাই এই মাসে যদি সোনা বা রুপার গহনা কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়। গত সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি। গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামেরে দাম ছিলো ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি। একইভাবে কমেছে ২২ ক্যারেট সোনার দামও। গত ১১ মে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ রুপি। সেই সোনা এক সপ্তাহ পর হয়েছে ৫৬ হাজার ১০০ রুপি। আর, গত ১১ মে রুপার কেজি ছিল ৭৮ হাজার রুপি। এক সপ্তাহ পর সেটি হয়েছে ৭৪ হাজার ৫০০ রুপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম