ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রূপচর্চায় আপেলের ব্যবহার

#

লাইফস্টাইল ডেস্ক

১১ আগস্ট, ২০২২,  5:39 PM

news image

মিষ্টি ফল হিসেবে আপেল পরিচিত। এটি পুষ্টিগুণে ভরপুর। তাই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের যত্নেও সমান কার্যকর। আপেলের তৈরি ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল। চলুন জেনে নেই সেরকমই কিছু ফেসপ্যাকের কথা। 

ত্বকের যত্নে আপেল যেভাবে ব্যবহার করবেন:

* ত্বকের ক্লান্তি দূর করতে খোসাসহ একটি আপেল কেটে ব্লেন্ডারে দিয়ে দিন। সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এটি ত্বকের লাগলে ত্বকের ক্লান্তিভাব দূর হয়।

* ডার্ক সার্কেল দূর করতে এক টেবিল চামচ আপেলের রসের সঙ্গে কয়েক ফোঁটা আলমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের আশেপাশে কিছুক্ষণ লাগিয়ে রেখে তুলা ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন। এই মিশ্রণ ফ্রিজে সংরক্ষণ করেও ব্যবহার করা যায়। এটি নিয়মিত লাগালে দূর হবে ডার্ক সার্কেল।

* ত্বকের নির্জীব ভাব কাটাতে আপেলের পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* কয়েক ফোঁটা আপেল সিডার ভিনেগারে তুলা ভিজিয়ে ত্বকে লাগাতে পারেন। চমৎকার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এটি।

* আপেলে রয়েছে ট্যানিক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। একটি আপেলের খোসা বেঁটে পেস্ট তৈরি করুন। এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট লাগান ত্বকে। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* একটি আপেল থেকে রস সংগ্রহ করুন। আপেলের রসের সঙ্গে এক চা চামচ মধু ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ব্রণ দূর হবে।

* ১টি আপেল ছেঁচে এক চা চামচ ওটমিল গুঁড়া মেশান। এক চা চামচ মধু ও ১টি ডিমের কুসুম মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম