ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রূপগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:48 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার মঙ্গলখালী এলাকায় টাইগার সিমেন্ট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম