ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

রূপগঞ্জে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  4:35 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটো রিক্সা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কে (মানিকের সড়ক) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান। তিনি জানান, ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কের (মানিকের সড়ক) এ অটোরিকশা চালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটো রিক্সা ছিনতাই করতে না পেরে চালককে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে । লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম