ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রুশ-ইউক্রেন যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  4:58 PM

news image

দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। আর এই যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (৮ ডিসেম্বর) রাতে বার্তা সংস্থা এএফপি ও  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন।  তবে আহতদের ‘অর্ধেক’ সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম