ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০২৬,  4:59 PM

news image

পারল না মেক্সিকো। রুদ্ধশ্বাস ম্যাচে ১০ জনের ইংল্যান্ডের কাছে ৩–২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক দেশটি। আর এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ইংলিশরা। জয়সূচক গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। স্পট কিক থেকে নিজের ৬ নম্বর গোলটি করেছেন হ্যারি কেইন। 

বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। ঠিক তার কিছুক্ষণ পরই ম্যাচের ৬৯ মিনিটে বক্সের ভেতর হ্যারি কেইন মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করায় পেনাল্টি পায় মেক্সিকো। মনিটরে দেখে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। স্পট কিকে গোল করে মেক্সিকোর হয়ে ব্যবধান ৩–২ করেন রাউল হিমিনেজ।

এর আগে হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা।

রুদ্ধশ্বাসের লড়াইয়ের এই ম্যাচে বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।

ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেক্সিকো। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের ব্যবধানে বেলিংহামের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।

৩৬ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার কাছ থেকে বল পেয়ে ডেকলান রাইস দ্রুত আক্রমণে ওঠেন এবং ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে বল বাড়িয়ে দেন। সাকার নিখুঁত ক্রস হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ইংলিশ মিডফিল্ডার ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

মেক্সিকো সেই ধাক্কা সামলে ওঠার আগেই আসে দ্বিতীয় গোল। ৩৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। এবার ডান পায়ের ভেতরের অংশের নিখুঁত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম