ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  10:43 PM

news image

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিশনাল সিএমএম) ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া বলেন, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। নথি অনুযায়ী, গত ২১ জুন মীমাংসার নামে হাতিরঝিল এলাকায় এক বাসায় বাদী রিয়া মনির পরিবারকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন তাদের ওপর গালাগাল ও হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাদীর শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়। ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন। হিরো আলম পরবর্তীতে জামিন নেন, তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম