ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রিয়াল মাদ্রিদের চোটের তালিকায় নতুন নাম কাররেয়াস

#

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  4:24 PM

news image

কয়েক মৌসুম ধরেই চোট ভীষণ ভোগাচ্ছে রিয়াল মাদ্রিদকে। শেষ কবে দলটি পুরো স্কোয়াডকে, অন্তত অধিকাংশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পেয়েছিল, সেটাও গবেষণার বিষয়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসছে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেও তাদের একই দশা; চোটাক্রান্ত খেলোয়াড়দের দীর্ঘ তালিকায় নতুন যোগ হয়েছেন আলভারো কাররেয়াস। সপ্তাহখানেক আগে লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আঘাত পান এই ডিফেন্ডার। সেদিন অবশ্য পুরোটা সময়ই মাঠে ছিলেন তিনি। তবে কার্ডের নিষেধাজ্ঞায় স্বাভাবিকভাবেই ছিলেন না গত শুক্রবার সেল্তা ভিগোর বিপক্ষে রেয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে। তাই কাররেয়াসের চোটের বিষয়টি সামনে আসে সোমবার। ক্লাবটি বিবৃতি দিয়ে জানায়, ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে এই লেফট-ব্যাকের। তার চোট কতটা গুরুতর বা কবে নাগাদ ফিরতে পারেন, কিছুই বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে এএস তাদের প্রতিবেদনে লিখছে, সোমবার তার অনুশীলনে ফেরার আশায় ছিল দল; কিন্তু সেটা সম্ভব হয়নি। ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না কাররেয়াস। বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ম্যাচটি। পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহে ফিরতি লেগে তাকে মাঠে দেখা যেতে পারে। রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার এদের মিলিতাও ও ডাভিড আলাবা আগে থেকেই বাইরে আছেন। সঙ্গে যোগ হলো কোচের আস্থা অর্জন করা কাররেয়াস। বেনফিকা থেকে গত গ্রীষ্মে রেয়ালে যোগ দিয়ে চলতি মৌসুমে দলটির হয়ে সব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন ২২ বছর এই ফুটবলার। মিডফিল্ডার দানি সেবাইয়োসও চোটে ভুগছেন। সবচেয়ে বড় আঘাত লেগেছে দলটির আক্রমণভাগে। রদ্রিগো ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য এবং অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামও আছেন মাঠের বাইরে। এছাড়া গোলের জন্য সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেরও আছে চোট সমস্যা। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে এখনও পরিষ্কার কোনো কিছু ক্লাবের পক্ষ থেকে অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর আসছে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। যদিও সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম