ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রিয়ালের অনুশীলনে ফিরলেন এমবাপে

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৫,  4:59 PM

news image

ক্লাব বিশ্বকাপে রেড বুল সালসবুর্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর। সুস্থ হয়ে বুধবার (২৫ জুন) দলীয় অনুশীলনে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। আসরে রিয়ালের প্রথম ম্যাচে এমবাপে খেলতে পারেননি জ্বরের কারণে। জ্বরের সঙ্গে গ্যাসের সমস্যায় গত সপ্তাহে মায়ামির একটি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ২৬ বছর বয়সী তারকাকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সুস্থ না হওয়ায় দলের দ্বিতীয় ম্যাচেও বাইরে থাকতে হয় তাকে। আল-হিলালের সঙ্গে ১-১ ড্রয়ের পর পাচুকার বিপক্ষে ১০ জনের দল নিয়ে ৩-১ গোলের দারুণ জয় পায় শাবি আলোন্সোর দল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে সালসবুর্কের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময় এমবাপেকে খেলাতে পারেন কোচ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে সালসবুর্ক। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে আল-হিলাল। তিন দলের সামনেই সুযোগ আছে নকআউট পর্বে যাওয়ার। প্রথম দুটিতে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে পাচুকার। গ্রুপের শীর্ষ দুই দল পাবে শেষ ষোলোর টিকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম