ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রিয়ালকে দাপট দেখিয়ে হারাল বার্সা

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  7:07 PM

news image

ব্রাজিলিয়ান তরুণ তারকা রাফিনহা আগেই বলেছিলেন এল ক্ল্যাসিকোতে গোল করবেন তিনি। রাফিনহা তার দেয়া কথা রাখলেন, আর তার একমাত্র গোলেই রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে চলতি প্রাক মৌসুম দিয়ে এল ক্ল্যাসিকোর আরও এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। রোববার (২৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় ম্যাচটি। পুরো ম্যাচ জুড়ে দাপট দেখায় বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে কাতালানদের জার্সিতে অভিষেক হয় পোলেন্ডের তারকা রবের্ত লেভানদোভস্কির। ম্যাচের ২৭ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ডি বক্সের বাহিরে থেকে গোলটি করেন।

তার একমাত্র গোলেভর করেই রিয়াল মাদ্রিদকে হারাল কোচ জাভি হার্নান্দেজের বার্সেলোনা। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ম্যাচের আগেই জানিয়েছিলেন, এল ক্ল্যাসিকো কখনো প্রীতি ম্যাচ হয় না। ম্যাচের শুরু থেকেই যেন সেটা প্রমাণের চেষ্টায় ছিলেন লাস ভেগাসের এলিজ্যান্ট স্টেডিয়ামের দর্শকরা। বিপুল হর্ষধ্বনি আর দুয়োতে মনে হচ্ছিল প্রীতি ম্যাচ নয়, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচই বুঝি খেলতে নামছে দুই দল! ম্যাচেও ছিল তার ছাপ। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ তো আছেই, দুই দলের খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে বাকবিতণ্ডা, হাতাহাতিতেও জড়িয়ে পড়েছেন বেশ। তাতে এল ক্ল্যাসিকোর পুরোনো দিনের স্বাদই যেন ফিরে এসেছিল লাস ভেগাসের ‘প্রীতি’ ম্যাচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম