ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

রিয়ালই ক্যারিয়ারের শেষ ক্লাব, জানালেন আনচেলত্তি

#

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৪,  4:44 PM

news image

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমেই নিজের যোগ্যতা দেখিয়েছেন কার্লো আনচেলত্তি। ইনজুরিতে থাকা বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ছাড়াই জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। ক্লাবের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। এরপর এই দারুণ পথচলা হয়তো শেষ করতে হবে অভিজ্ঞ এই কোচকে। শেষটা এই ক্লাবেই করতে চান তিনি। ওবি ওয়ান পডকাস্টে আলাপকালে নিজেই এই কথা জানান আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ‘আমার মনে হয় এটিই হবে আমার শেষ ক্লাব। যদি কোনো জাতীয় দলে (কোচিংয়ের) সুযোগ থাকে…আমি জানি না। আমি জাতীয় দলের কোচিংয়ে এতটা রোমাঞ্চিত নই, কারণ সেক্ষেত্রে আমি প্রতিদিন যা করতে পছন্দ করি, তা হারাব। আমি যা করি, তা সত্যিই উপভোগ করি।’

কোচ হিসেবে আনচেলত্তির সাফল্য দেখার মতো। সর্বকালের সেরাদের তালিকায় থাকবে তার নাম। তবে নিজের সাফল্য নয়, পাশাপাশি ব্যর্থতার কথাও ভাবতে বলেছেন এই কোচ। তিনি বলেন, ‘কোচ হিসেবে এটা আমার ২৯তম মৌসুম। এটা সত্যি যে, আমি অনেক কিছু জিতেছি, কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি, সেটাও কল্পনা করুন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম