ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রিশাদের ঝলকে পিএসএলের ফাইনালে লাহোর

#

স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০২৫,  4:57 PM

news image

ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান উইকেটশূন্য থাকলেও তিন উইকেট নিয়ে রিশাদ হোসেন ভেঙে চুরমার করে দেন ইসলামাবাদের মিডল অর্ডার। রিশাদ হোসেন তিন ওভারে ৩৪ রান খরচায় নেন তিন উইকেট। তাতে ২০৩ রানের বড় টার্গেটে নেমে ১০৭ রানে থামে ইসলামাবাদ ইউনাইটেড।  আগে ব্যাট করে মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২০২ রান করে লাহোর। সাকিব এদিনও ডাক মারেন। রিশাদ ২ বল খেলে ৫ রানে দলীয় স্কোর দুইশ পার করেন। লক্ষ্যে নেমে সালমানের বলে পাওয়ার প্লেতেই ৩৩ রানে চার উইকেট হারায় ইসলামাবাদ। সাকিব সপ্তম ওভারে বল হাতে নিয়ে ৯ রান দেন। পরের ওভারে রিশাদও খরুচে ছিলেন, দেন ১৪ রান। ইসলামাবাদকে প্রতিরোধ গড়ে দেওয়া সালমান আগাকে দশম ওভারে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন তিনি। তারপর ১২তম ওভারে বল হাতে নিয়ে অধিনায়ক শাদাব খানকে (২৬) ফেরান। তিন বল পর জেমস নিশামকে নিজের তৃতীয় শিকার বানান রিশাদ। শাদাব ও সালমান কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। ৯৫ রানে সাত উইকেট হারানো ইসলামাবাদ অসহায় আত্মসমর্পণ করে। তারপর নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে বড় জয়ের সুবাস পেতে থাকে লাহোর।১৬তম ওভারের প্রথম বলে শাহীন আফ্রিদি হায়দার আলীকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন। সালমান, রিশাদ ও শাহীন সমান তিনটি করে উইকেট নেন। রিশাদ তিন ওভারে ৩৪ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন। সাকিব তিন ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম