ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রিজেন্টের সাহেদকে জামিন দিয়েছেন আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  5:08 PM

news image

দুর্নীতি মামলায় রিজেন্টের সাহেদকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ৩ মাসের মধ্যে হাইকোর্টকে মামলা নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বোরহান উদ্দিনর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ রিজেন্টের সাহেদের জামিন মঞ্জুর করে এ নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল এই মামলার আপিল শুনানির জন্য ঠিক করে দেন সর্বোচ্চ আদালত। এর আগে বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ২১ সেপ্টেম্বর তার জামিন  মঞ্জুর করেন। যা স্থগিত করে দেন চেম্বার আদালত। ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের বিবরণী দাখিল না করায় সাহেদকে দোষী সাব্যস্ত করে গত ২১ আগস্ট রায় দেন বিচারিক আদালত। এই রায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।  সাহেদ মোট ২৪টি ফৌজদারি মামলার আসামি এবং অস্ত্র মামলা ছাড়া বাকি ২৩টি মামলায় জামিন পেয়েছেন। ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে ঢাকা ইন্টিগ্রেটেড অফিস-১ এ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করে দুদক। ২০২০ সালের ১৫ জুলাই দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম