ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  5:21 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তিনি ট্রাফিকের মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন। শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ওই বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।  জানতে চাইলে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস বলেন, সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম