ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  4:22 PM

news image

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। তিনি রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। পুলিশ জানায়, মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিলেন তিনি।

সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় করে চারাবাগ থেকে সে কলমা এলাকায় যাচ্ছিলো। পথে আউকপাড়া আসার পরে রিকশার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গেলে সে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। রিকশাচালক তাকে উদ্ধার করে সাভার ল্যাবজোন ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে এনাম মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে তাকে এনাম মেডিক্যালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম