ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রায়েরবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েল তৈরির কারখানা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২১,  6:26 PM

news image

রাজধানীর রায়েরবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েল তৈরির তিনটি কারখানা পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুন লাগে। কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখে পুলিশের টহল দল ফায়ার সার্ভিসকে খবর দিলে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় দুর্ঘটনা এড়াতে বিচ্ছিন্ন করে দেয়া হয় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে, পুড়ে গেছে কারখানাগুলোর সব মালামাল। সেখানে কয়েল তৈরির কাঁচামাল মজুদ ছিল বলে জানা গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম