ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রায়পুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  6:40 PM

news image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিবুল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহিদ হোসেন ও মো. রুবেল হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিল না। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ ৩ জন। আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্র পক্ষ সন্তোষ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম