ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

রায়পুরায় মালবাহী ট্রাকের চাপায় নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২২,  4:47 PM

news image

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী কাভার্ড ভ্যানচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়পুরা এলাকার সিদ্দিক, আবুল, কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী ও হাটের এক পথযাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যান। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম