ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রায়পুরায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২২,  4:50 PM

news image

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা চট্টগ্রামের আমীরগঞ্জ রেলস্টেশনের সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনের মাথায় থাকা প্রেসার মেশিন বিকল হয়ে যায়। পরে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ স্টেশনে ঢোকার আগে অজ্ঞাতনামা এক যুবককে ধাক্কা দেয়। এ সময় যুবকের মাথায় থাকা একটি গাছের ডাল ছিটকে ট্রেনের প্রেসার মেশিন লাগলে সেটি বন্ধ হয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের ১ লাইনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে টানা ১ ঘণ্টা। আমীরগঞ্জ রেলস্টেশনের আউটারে থাকার পর ট্রেনটির প্রেসার মেশিন পুনরায় চালু হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। নরসিংদী রেলওয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যুবকের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম