ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  9:28 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরও স্মার্ট করতে হবে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০টি মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার (প্রধানমন্ত্রী) নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি যখন দায়িত্ব (মন্ত্রণালয়ের) দিয়েছিলেন ২০১১ সালের শেষ দিকে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে পারবে কি না। আমি বলেছিলাম কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দিন। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই। প্রধানমন্ত্রী কী চান আমি বুঝতাম। আর আমি কী চাই সেটা মন্ত্রণালয়ে বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম