ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  6:28 PM

news image

আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট হবে ব্যালটে। ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেবেন। বুধবার (২৫ জানুয়ারি) কমিশন বৈঠকের পর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশননার কাজী হাবিবুল আউয়াল।  পরপর দু'বার দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতির পদে আর থাকছেন না মো. আব্দুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদে নির্বাচনের বাধ্যবাধকতা আছে।  এ নিয়ে গতকাল জাতীয় সংসদে ভবনে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরে জানান,

বুধবার (২৫ জানুয়ারি) কমিশন বৈঠকেই চূড়ান্ত হবে তফসিল। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত। সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। সে সময় ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হবে তার শেষ মেয়াদ। এবার ২৩ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম