ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রাষ্ট্রপতি দেশে ফিরবেন আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  5:04 PM

news image

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শনিবার ( ১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা।গত ৪ সেপ্টেম্বর আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়া যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করেন। ইন্দোনেশিয়ায় সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি। তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান। আজ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। সন্ধ্যা ৬ টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম