ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২২,  4:41 PM

news image

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২ থেকে ১৪ মে মেঘের উপত্যকা খ্যাত পর্যটনকেন্দ্র রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা তাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড় অশনির কারণে মহামান্য রাষ্ট্রপতি এই সফর স্থগিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম