ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  6:21 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বধীন কমিশন। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শুরু হয়। এতে সিইসি ছাড়াও চার জন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশের আগে সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘মাননীয় কমিশনাররা নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করবেন।’ ইসি সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, পরে তা পিছিয়ে ৯ নভেম্বর নির্ধারণ করা হয়।  এদিকে গতকাল বুধবার দুপুরে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছিলেন, ‘আমার দৃষ্টিতে, আমি মনে করি, সম্পূর্ণরূপে তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা রয়েছে, তার ভেতরে নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি।’ ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয় কমিশনই ভালো বলতে পারবেন।’ ভোটের পরিবেশ নিয়ে ইসি সচিবলায়ের ভাবনা কী, এই প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘তফসিল ঘোষণা করার মতো অবস্থা রয়েছে।’ যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একাধিবার বলেছেন, ‘মতপার্থক্য থাকার কারণে নির্বাচনি পরিবেশ পুরোপুরি অনুকূলে নয়। তবে অচিরেই এই মতপার্থক্য দূর হবে এবং সকল রাজনৈতিক দল নির্বাচনে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা বলেছি-যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয়, তাহলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।’ জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি। সংবিধান অনুযায়ী, গত ৩১ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম