ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৪,  10:12 PM

news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম