ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  9:29 PM

news image

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরটি নিউজের স্থানীয় সময় সোমবার (২৬ সেপ্টেম্বর) ইজহেভস্ক শহরে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন। একটি ভিডিওতে দেখা গেছে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে। ওই হামলাকারীর কাছে সম্ভবত দুটি পিস্তল ছিল বলে তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম