ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাশিয়ার ৬ হাজার সেনা নিহত, ধারণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  6:00 PM

news image

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার (১০ মার্চ) টানা ১৫ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দুই সপ্তাহের লড়াইয়ে রাশিয়ার অন্তত পাঁচ থেকে ছয় হাজার লোকের মৃত্যু হয়েছে। সিবিএস'কে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান। এছাড়া যুদ্ধে আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছে। যা নিহতের সংখ্যার তিনগুণ। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা বলেন, এই অনুমান 'খুব উল্লেখযোগ্য হতাহত'। অন্যদিকে ইউক্রেনে দাবি করেছে, যুদ্ধে রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, ইউক্রেনে সংঘাতে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে।  তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম