ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  5:53 PM

news image

ইউক্রেনে রুশ বাহিনীর দুই সপ্তাহের হামলায় এ পর্যন্ত ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এছাড়া নিরাপদ আশ্রয়ের খোঁজে মাতৃভূমি ছেড়েছে ১০ লাখ শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক নাগরিক ও বেসামরিক বিভিন্ন অবকাঠামোতে অকল্পনীয় আক্রমণ চালিয়েছে। তারা হাসপাতাল, স্কুল ও পানি সরবরাহ কেন্দ্রেও হামলা চালাচ্ছে। অবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। ইউক্রেনের শিশুরা শান্তির খোঁজে ছুটছে বলেও মন্তব্য করেন ক্যাথরিন রাসেল। স্থানীয় সময় গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির তিন দিকের সীমান্ত অঞ্চল দিয়ে হামলা চালানো হয়। রাশিয়ার হামলার পর প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাতে শুরু করে ইউক্রেনের সাধারণ মানুষ। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার হিসাব অনুযায়ী- এ পর্যন্ত ২০ লাখের মানুষ ইউক্রেন ছেড়েছেন। এর মধ্যে অন্তত ১০ লাখ শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম