ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনা নিহত: ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  7:28 PM

news image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি ইউক্রেনের। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসির তথ্য মতে, ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আক্রমণে জড়িত রাশিয়ার ৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং ২০০ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে। এছাড়া রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়। যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়েছে। ইউক্রেনের হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, চলমান এই যুদ্ধে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছে। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তৃতীয় দিনের শুরু থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ চলছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি, ডেইলি মেইল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম