ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রামেকে করোনায় ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২,  6:05 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তদের মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে অন্য আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা রাজশাহী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ১২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ। যা গতকাল ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ। রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়।এর আগে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম