ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রামেকে ইন্টার্নদের ফের ৭২ ঘণ্টা কর্মবিরতি

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২,  9:12 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২২ অক্টোবর) থেকে ফের তিন দিনের কর্মবিরতিতে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের সামনে মানববন্ধন শেষে এ ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে হামলা-নাশকতা চালিয়ে চিকিৎসকদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, রাবি শিক্ষার্থী শাহরিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছে। তারপরও সৃষ্ট ঘটনার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। বেলা দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী চলে কর্মসূচি। ইন্টার্নদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন রাজশাহী বিএমএ সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী, স্থানীয় সংসদ সদস্য ও রাজশাহী মেডিকেল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম