ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রামেকের করোনায় আরও ৪ মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি, ২০২২,  4:50 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন উপসর্গ নিয়ে এবং একজন পজিটিভ শনাক্ত রোগী মারা যান। মঙ্গলবার রামেক হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে পাঠানো রিপোর্টে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে সোমবার ১৮২টি নমুনা পরীক্ষায়  ১৮ জনের পজিটিভ আসে।

রাজশাহী মেডিকেল কলেজের অপর ল্যাবে এদিন রাজশাহীর ৪৫৯টি নমুনা পরীক্ষায় ২১৭জনের করোনা শনাক্ত হয়। এতে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫২ দশমিক ২৬ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৬৩ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৯ জন। রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম