ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রামপালে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৩,  5:44 PM

news image

রামপাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিবার (০৫ নভেম্বর) রাতে আটক করে পুলিশ। আটককৃত ছয়জনকে সোমবার (০৬ নভেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার উজলকুড় গ্রামের মৃত ইজার উদ্দিন শেখের ছেলে মিস ৩৯/২০২২ মামলার আসামি হারুন শেখ (২৫), ভাগা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭৪/২০২৩ নং মামলার আসামি শেখ নুর ইসলাম (৩৫), কাপাসডাঙ্গা গ্রামের মৃত মোসলেম ইজারাদারের ছেলে জিআর ১০৮/২০২৩ নং মামলার আসামি মো. নুরুল ইসলাম ইজারদার (৩২), উজলকুড় গ্রামের মৃত ফজর আলীর ছেলে সিআর ৭৭/২০২৩ নং মামলার আসামি মো. ইয়াছিন শেখ (৪০), সুলতানীয়া গ্রামের মহসিন শেখের ছেলে মো. খালিদ হোসেন (৪০) ও বাঁশতলী গ্রামের মো. ইলিয়াস হোসেন ছেলে সিআর ১৯৩/২০২৩ নং মামলার আসামি মো. বেল্লাল হোসেন (২২)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম ওয়ারেন্টভুক্ত আসামী আটক ও বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম